শেখ ফরিদ উদ্দিন আত্তার (রঃ) এর মুনাজাত

শেখ ফরিদ উদ্দিন আত্তার (রঃ) এর মুনাজাত

পাদশাহা জুরমে মারা দর গুজার

মা গুনাহগারেম অতু আ মরজিগার।।

অর্থঃ হে রাজাধিরাজ প্রভু! আপনি আমাদের দোষত্রুটি ও গুনাহ সমূহ ক্ষমা করে দিন। কারণ আমরা  হলাম গুনাহগার আর আপনি হলেন পাপ মার্জনাকারী।।

তু নেকু কারী অমাবদ কারদাঈম

জুরমে বে আন্দাজ বে হদ কারদাঈম।।

অর্থঃ আপনি যাবতীয় সতকর্ম সম্পাদনকারী এবং আমরা অনেক মন্দ কর্ম করে ফেলেছি। আমরা অশেষ ও অপরিসীম দোষত্রুটি করে ফেলেছি।।

ছালেহা দর বন্দে ইচয়া গাশতাঈম

আখের আজ করদাহ পশীমা গাশতাঈম।।

অর্থঃ আমরা বহু বছর ধরে গুনাহের ধ্যান-ধারণায় ও ফাদে ঘুরপাক খেয়ে রয়েছি, অবশেষে নিজের কৃতকর্মের উপর লজ্জিত হয়েছি।

দায়েমন্দর ফিছকে ইছইয়া মান্দাঈম

হাম ক্কারীনে নফছ শয়তা মান্দাঈম।।

অর্থঃ আমরা সর্বদা গুনাহ ও নাফরমানির কাজে লিপ্ত রয়েছি। কু প্রবৃত্তি ও শয়তানের বন্ধু সেজে রয়েছি।

রোজ অ শব আন্দর মায়াছী বুদাঈম

গাফেল আজ আমর নওয়াহি বুদাঈম।।

অর্থঃ আমরা দিন রাত সর্বদা গুনাহে লিপ্ত রয়েছি,শরিয়তের আদেশ নিষেধ সম্পর্কে একেবারেই অন্যমনস্ক রয়েছি।

বেগুনাহ নাগুজশ্তা বরমা ছায়াতী

বা হুজুরে দিল না করদম তায়াতী।।

অর্থঃ আমার উপর গুনাহ ছাড়া একটি মুহুর্ত অতিবাহিত হয়নি,একাগ্র চিত্ত ও হুজুরী ক্কল্ব ছাড়া কোন এবাদত ও করিনি।

বরদরামদ বন্দা এ বগুরীখাতা

আব্রুএ খোদ বইছ্যানে রীখাতা।।

অর্থঃ পলাতক গোলাম আবার আপনার দরজায় এসে উপস্থিত হয়েছে,আপন ইজ্জত সম্মান গুলো গুনাহের দরুনই নঃশেষ করে এসেছে।

মাগফেরাত দারদ উম্মিদ আজ লুতফেতু

জাঁকে খোদ ফরমুদায়ে লা তাকনাতু।।

অর্থঃ আপনার মেহেরবাণী ও দয়ার দরুণই ক্ষমার আশা করি,কেননা আপনি নিজেই এরশাদ করেছেন যে, (আল্লাহর রহমত থেকে) নিরাশ হয়োনা।

বাহরে আলতাফে তু বে পায়া বুয়াদ

না উম্মিদ আজ রহমতৎ শয়তা বুয়াদ।।

অর্থঃ তোমার দয়ার সমুদ্র কিনারা বিহীন ও অসীম,তোমার রহমত থেকে কেবল শয়তানই নিরাশ হয়ে থাকে।

নফছে শয়তা জদ করীমা রাহে মনঃ,

রহমতত বাশদ শাফায়াত খাহে মনঃ।।

অর্থঃ হে দয়াময় প্রভু, নফছ ও শয়তান আমার খোদা প্রাপ্তির পথকে মেরে ফেলেছে, তোমার রহমতই একমাত্র আমার সুপারিশকারী হবে।

চশমে দারম আজ গুনাহ পাকম কুনী

পেশে আজআন কান্দর লাহদে খাকম কুনী।।

অর্থঃ আপনি আমাকে গুনাহ থেকে পরিস্কার করে নেবেন বলে পূর্ণ আশা রাখি, কিন্তু এর পুর্বে আপনি আমাকে কবরের মধ্যে মাটিতে পরিণত করবেন।

আন্দরাদম কিজ বদন জা নম বুরী

আজ জাহাবা নুরে ঈমা নম বুরী।।

অর্থঃ যখনই আপনি আমার শরীর থেকে রুহটা বের করে নিয়ে যাবেন, তখন আমাকে পৃথিবী থেকে নূরী ঈমানের সাথে নিয়ে যাবেন।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.