সালাত এর পোষাক

সালাত আদায়ের সময় কি রকম পোষাক পরিধান করা উচিত?

আজ পবিত্র জুমার দিন। শুক্রবার। জুম্যার নামাজ সম্বন্ধে আল্লাহ পাক পবিত্র কোরানে বলেনঃ

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ [٦٢:٩]
মুমিনগণ, জুমআর দিনে যখন নামাযের আযান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের পানে ত্বরা কর এবং বেচাকেনা বন্ধ কর। এটা তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বুঝ। —সূরা জুময়া ৬২ঃ৯

জুমার নামজ কে আল্লাহ পাক বিশেষ গুরুত্ব দিয়ে পবিত্র কোরানে উল্লেখ করেছেন। সুতরাং আমাদের উচিত এই নামাজের প্রতি বিশেষ যত্নবান হওয়া। অথচ কিছু কিছু মুসল্লি ভাইদের কে দেখা যায়, তারা পুরোনো একটি টি শার্ট , পুরোনো জামা, পুরূনো ফতুয়া, বা এমন একটি জামা প্রে জুমার নামাজ আদায় করেন যে জামাটি প্রে তিনি সচরাচর লোকসমক্ষে বের হন না। নেহাত ঘরে ব্যবহার করেন বা দান করে ফেলেন।
অথচ নামাজের পোষাক সম্বন্ধে আল্লাহ পাক বলেন।

পবিত্র কোরানে পোষাক সম্বন্ধে আল্লাহ পাক বলেনঃ
يَا بَنِي آدَمَ قَدْ أَنزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا ۖ وَلِبَاسُ التَّقْوَىٰ ذَٰلِكَ خَيْرٌ ۚ ذَٰلِكَ مِنْ آيَاتِ اللَّهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ [٧:٢٦]
হে বনী-আদম আমি তোমাদের জন্যে পোশাক অবর্তীণ করেছি, যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং অবর্তীণ করেছি সাজ সজ্জার বস্ত্র এবং পরহেযগারীর পোশাক, এটি সর্বোত্তম। এটি আল্লাহর কুদরতেরঅন্যতম নিদর্শন, যাতে তারা চিন্তা-ভাবনা করে। –সূরা আরাফ ৭ঃ ২৬
وَثِيَابَكَ فَطَهِّرْ [٧٤:٤]
আপন পোশাক পবিত্র করুন –—সূরা মুদ্দাসসির ৭৪ঃ৪

সালাত আদায়কালীন পোষাক সম্বন্ধে আল্লাহ পাক বলেনঃ
۞ يَا بَنِي آدَمَ خُذُوا زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ [٧:٣١]
হে বনী-আদম! তোমরা প্রত্যেক নামাযের সময় সাজসজ্জা (সুন্দর/উত্তম পোষাক) পরিধান করে নাও, খাও ও পান কর এবং অপব্যয় করো না। তিনি অপব্যয়ীদেরকে পছন্দ করেন না। –সূরা আরাফ ৭ঃ ৩১

সুতরাং আমাদের স্মরণ রাখা উচিত এই নামাজই আমাদেরকে কব্রে পাহারা দিয়া রাখবেন। এই নামাজ এর সময়/সুযোগ দ্বিতীয়বার আর ফিরে আসবে না।
কাজেই আমাদের উচিত নামাজের প্রতি যত্নবান হওয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার ইলম অর্জন ও আমল করার তৌফিক দিন । আমীন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.